ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ১১৯ কোটি ২০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম আট দিনে দেশে ৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৫৭৮ কোটি ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments