ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যবসায়িক দক্ষতা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নততর
গ্রাহক সেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বীমাকে আরও সহজলভ্য করে তোলার প্রচেষ্টার উপর ভিত্তি করে সেরা ফিন্যান্সিয়াল
অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ
বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ
কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের প্রধান এলেনা বুটারোভা, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা লাখো মানুষের জীবনে বীমার আর্থিক সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের নিবেদন ও অঙ্গীকার আমাদের সমাজে অনেক মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। আমাদের দক্ষ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদেরকে স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁদের পেশাগত উন্নতির লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তাদের দক্ষতা ও এবং সম্ভবনা আরো বিকশিত হতে পারে।”
অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক
চৌধুরী বলেন, “পুরস্কৃতরা শুধুমাত্র তাদের দক্ষতাই প্রদর্শন করেননি; পাশাপাশি, তাঁরা
বীমা খাতে অন্যান্যদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। তাদের সাফল্যগাথা সবাইকে নিজেদের
কাজে সেরা হতে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, MetLife Inc. (NYSE: MET) এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments