ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচ্য বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪০ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৯৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬১ পয়সা।
উল্লেখ, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments