ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের তৃতীয় প্রান্তিকে যার সমন্বিত শেয়ার প্রতি আয় ছিল ০.২৬ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ার প্রতি আয় ১.৯৭ টাকা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ১.৮৬ টাকা ।
এছাড়া কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.৪২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments