ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্ভর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্যে ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সুত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা।
এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা পয়সা।
আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments