ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৪০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৭৪ পয়সা। আগের বছর ছিল ১৬৪ টাকা ৯৪ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১৪ টাকা ০৩ পয়সা। আগের বছর ছিল ৪ টাকা ০৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments