
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের অন্যতম পরিচালক মোহাম্মদ জাবেদ নোমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তিনি ৯ লাখ শেয়ার বর্তমান বাজার দরে (পাবলিক মার্কেটে) আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ৯৬ লাখ ৭১ হাজার ৬১৯টি শেয়ার রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments