
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। আজ ১১ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারা রাইটের অনুমোদন দেন। এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে রাইট শেয়ারের পরবর্তী কার্যক্রম শুরু করবে সোনালী পেপার।
এদিকে ইজিএমের আগে আজ ১১ নভেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে সোনালী পেপারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ডের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এছাড়া সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজা ইউনুছ, পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান, স্বাধীন পরিচালক এ.কে.এম নূরুল ফজল বুলবুল, স্বাধীন পরিচালক অসীম কুমার রায়, কোম্পানির সিএফও মোহাম্মদ জিয়াউল হক এবং কোম্পানি সচিব মোঃ রাশেদুল হোসাইন উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments