রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সৌদি আরবে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত চায় বাংলাদেশ
spot_img
spot_img

সৌদি আরবে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত চায় বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবের বাজারে ২১৩টি পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। সৌদি আরবের বাজারে ২১৩টি পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ।

সৌদি বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবিরকে এ অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সৌদি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত সালমান এফ রহমান। এ সময় তিনি এ অনুরোধ করেন। বুধবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্স ও এফবিসিসিআইয়ের মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সৌদি বাণিজ্যমন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্যমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

বিকেলে সালমান এফ রহমান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (এসএবিআইসি) সিইও আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়।

এসএবিআইসির সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। উপদেষ্টা সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন। এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এসএবিআইসি এর সঙ্গে আলোচনার জন্য স্বাগত জানান।

এ বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। মঙ্গলবার সৌদি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত সালমান এফ রহমান। এ সময় তিনি এ অনুরোধ করেন।বুধবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্স ও এফবিসিসিআইয়ের মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সৌদি বাণিজ্যমন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্যমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

বিকেলে সালমান এফ রহমান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (এসএবিআইসি) সিইও আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়।

এসএবিআইসির সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। উপদেষ্টা সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন। এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এসএবিআইসি এর সঙ্গে আলোচনার জন্য স্বাগত জানান।

এ বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments