রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যস্কুল-কলেজ খুলছে আজ, প্রাথমিক ৩ জুলাই
spot_img
spot_img

স্কুল-কলেজ খুলছে আজ, প্রাথমিক ৩ জুলাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে ২৬ জুন খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এদিকে, কমেনি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments