মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদস্টাইল ক্রাফটের চেয়ারম্যান ও ৩ কর্মকর্তা কারসাজিতে জড়িত
spot_img
spot_img

স্টাইল ক্রাফটের চেয়ারম্যান ও ৩ কর্মকর্তা কারসাজিতে জড়িত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের স্টাইল ক্রাফটের শেয়ার লেনদেনে কারসাজি করেছে কোম্পানিটির চেয়ারম্যান ওমর গোলাম রব্বানী। তার সঙ্গে আরো ৩জন কর্মকর্তা ও ক‌তিপয় লোকের সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসই‌সি)।

যে কারণে আজ অনু‌ষ্ঠিত কমিশনের ৭৪৯তম সভায় উল্লেখিত ব্যাক্তিদের তাদের অ‌র্জিত মুনাফার বে‌শি জ‌রিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ‌ভিযুক্ত ব্য‌ক্তিরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ১৭(ই)(৫) ধারা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ১৭(ই)(৫) ধারায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিজ ট্রান্সজেকশনের মাধ্যমে শেয়ার দর বৃদ্ধি করে যে প্রতারণা করা হয় সে বিষয়ে বলা হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি নিজে বা অন্য কারো মাধ্যমে সুবিধাভোগী ব্যবসা করবেন না বা উক্তরূপ ব্যবসার ব্যাপারে কোন ব্যক্তিগত পরামর্শ প্রদান বা সহায়তা করবেন না।

উল্লেখ্য, সুবিধাভোগী ব্যবসা বলতে, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে কোন সুবিধাভোগী দ্বারা কোন সিকিউরিটি ক্রয় বা বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করাকে বুঝায়।

সুবিধাভোগী কারা এ ব্যাপারে আইনে বলা হয়েছে, কোম্পানির পরিচালক, প্রধান শেয়ারহোল্ডার, ম্যানেজিং এজেন্ট, ব্যাংকার, নিরীক্ষক, উপদেষ্টা, কর্মকর্তা বা কর্মচারী।

 

‌ডেই‌লি শেয়ারবাজার ডটকম/মাজ.‌নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments