ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার প্রতি লোকসান বেড়েছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৩ পয়সা।
এদিকে তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ১৫ টাকা ৩১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৬ টাকা ৩৬ পয়সা লোকসান ছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ৩০ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ১৪ টাকা ৮২ পয়সা লোকসান ছিল।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১২ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ২ টাকা ৮৩ পয়সা লোকসান ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments