ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির স্পন্সর পরিচালক স্ত্রী ও মেয়ের কাছে শেয়ার হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগামী ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার স্ত্রী মিসেস মাসুমা বেগমের নামে কোম্পানির ১৫ লাখ শেয়ার এবং তার মেয়ে মিসেস সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ শেয়ার উপহারের মাধ্যমে হস্তান্তর করবেন।
এদিকে গতকাল ১৫ এপ্রিল ক্রাউন সিমেন্টের এই স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার ছেলে সালেহীন মুসফিক সাদাফের কাছে কোম্পানির ১৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী ও পুত্র-কন্যা, তারা সকলেই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments