সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্ত্রী-পুত্র-কন্যাকে শেয়ার উপহার দেবেন ক্রাউন সিমেন্টের ভাইস-চেয়ারম্যান
spot_img
spot_img

স্ত্রী-পুত্র-কন্যাকে শেয়ার উপহার দেবেন ক্রাউন সিমেন্টের ভাইস-চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যাকে বিপুল সংখ্যক শেয়ার উপহার দেবেন। যার মোট সংখ্যা ৪৬ লাখ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মোঃ আলমগীর কবির বর্তমানে কোম্পানিটির ৮৪ লাখ ২৭ হাজার ৭৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৪৬ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তাঁর স্ত্রী কামরুন নাহারের নামে ১৫ লাখ শেয়ার, ছেলে রায়হানুল কবিরের নামে ২৫ লাখ শেয়ার, কন্যা রাইসা কবির ও নুসাইবা কবিরের নামে ৩ লাখ করে শেয়ার উপহার দেওয়া হবে। আলোচিত চার জনই কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার। ইতোমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শেয়ার উপহার দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার উপহার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএসইতে ক্রাউন সিমেন্টের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ছিল ৪৯ টাকা ৫০ পয়সা। এ হিসেবে ৪৬ লাখ শেয়ারের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৭৭ লাখ টাকা।

২০১১ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ক্রাউন সিমেন্টের পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা, মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৩০ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments