ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৯ নভেম্বর, মঙ্গলবার থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ ও ৩০ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে সিলভা ফার্মাসিউটিক্যালস, জিবিবি পাওয়ার, এসপিসিএল, মেঘনা সিমেন্ট, বিডি থাই ফুড, কোহিনূর ক্যামিকেলস, আইসিবি এবং ফু-ওয়াং ফুডস।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে পহেলা ডিসেম্বর, ২০২২ তারিখ শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments