ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৬ বছর সংসারের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। বিচ্ছেদের খবরটি গণমাধ্যমকে স্বাগতা নিজেই নিশ্চিত করেছেন। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান।

বিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে স্বাগতা জানান, প্রতিটা সম্পর্কে কমবেশি জটিলতা থাকে।আমাদের দুজনের মধ্যে সমস্যা হচ্ছিল। তাই অমাদের দুই পরিবার মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
স্বাগতা বলেন আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য অনকে চেষ্টা করেছিরাম। যখন দেখলাম আর কোনোভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছি।
নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা এমন প্রশ্নে স্বাগতা বললেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments