ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সোমবার, ৬ জুন সকাল সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রাজধানীর সোনারগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিহত পুলিশ সদস্যের নাম কুরবান আলী তিনি ঢাকা মহানগর পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.






















Recent Comments