বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়হজপালন শেষে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি
spot_img
spot_img

হজপালন শেষে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে শুক্রবার রাত পর্যন্ত ২০ হাজার ৫০০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ এবং ১৭ হাজার ৫৭৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন। রোববার (১৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৬ হাজার ২২৭, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৭ হাজার ৮৭৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৬ হাজার ৪২০ জন দেশে ফিরেছেন। মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ১৬টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ২০টি সাউদিয়ার এবং ১৬টি ফ্লাইনাস এয়ারলাইন্সের। এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫৪ হাজার ২২৭টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২১ হাজার ৯১০টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ২৯ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন । তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন। সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২৪০ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন।

হজ ব্যবস্থাপনা অফিস জানায়, কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান এ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments