
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। মারা গ্রছে ৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭১ জন ও মৃত্যুর সংখ্যা ৯৩ জন। মোট সুস্থ ১ হাজার ৮০ জন। বুধবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এলাকা ভিত্তিক মৃত্যুর সংখ্যা-উপজেলায় ২, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৪, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০, সোনারগাঁও উপজেলায় ১২ জন। আক্রান্তের সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৩২৪, বন্দর উপজেলায় ১১২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩৭৪, রূপগঞ্জ উপজেলায় ৬২৩, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০১৮ ও সোনারগাঁও উপজেলায় ৩২০ জন। সুস্থ হওয়ার সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ২১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬০০, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৬৫ ও সোনারগাঁও উপজেলায় ৩২ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।
































Recent Comments