সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহতাশায় সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা
spot_img
spot_img

হতাশায় সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচাক প্রভাব। দিন শেষে আজ ৫৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৩২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৯৫৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২২ শতাংশ বা ৭১.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৬২.৬৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৫২.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৮ টির, কমেছে ৩২১ টির এবং অপরিবর্তিত রয় ৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার ৩৮৬ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৭০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২৭ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৬.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫৫৩.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ৭৮১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments