ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সংকটে ১ মিউচ্যুয়াল ফান্ড ও ৬ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। ফান্ডটি হলো: সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং কোম্পানিগুলো হলো: দেশ গার্মেন্টস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সমতা লেদার এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হল্টেড হওয়া সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.১৭ শতাংশ বা ১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.৯০ টাকায় লেনদেন হয়।
এছাড়া দেশ গার্মেন্টসের শেয়ার দর ১০ শতাংশ বা ১৩.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪৬.৩০ টাকায় লেনদেন হয়। ইস্টার্ন লুবিক্যান্টসের শেয়ার দর ৬.২৫ শতাংশ বা ৬৬.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১৩৪.৬০ টাকায় লেনদেন হয়।
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ২.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৪.৭০ টাকায় লেনদেন হয়। ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৯.৭০ টাকায় লেনদেন হয়। সমতা লেদারের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ১১.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২৬.১০ টাকায় লেনদেন হয়।
এছাড়া জিলবাংলা সুগারের শেয়ার দর ১০ শতাংশ বা ১৬.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮৫.৯০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
























Recent Comments