
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ তথ্য নিশ্চিত করেন মো. সাখাওয়াত হোসাইন।
আজ বৃহস্পতিবার ১০ মার্চ মলদোভা হয়ে মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেওয়া হবে। গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।
উল্লেখ্য, গত বুধবার ২ মার্চ স্থানীয় সময় বিকাল ৫টা ১০মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে মোঃ হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments