রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহ্যাটট্রিক জয়ে শীর্ষে বরিশাল
spot_img
spot_img

হ্যাটট্রিক জয়ে শীর্ষে বরিশাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রামের মাঠে দারুণ খেলছে বরিশাল। ঢাকায় তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলির তলানিতে পড়ে থাকা বরিশাল চট্টগ্রামে গিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে পরপর দুই ম্যাচে ১৭ রান ও ৬ উইকেটে পরাজিত করে বরিশাল।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নেমে বরিশাল হারায় স্বাগতিক চট্টগ্রামকে।

এদিন আগে ব্যাট করে সাকিব আল হাসানের ফিফটিতে ভর করে ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বরিশাল। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক সাকিব। এছাড়া ২৮, ২৫ ও ২২ রান করে করেন নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল ও তাওহিদ হৃদয়।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মুজিব উর রহমানের স্পিন আর মেহেদি হাসান রানা-ডুয়াইন ব্রাভোর গতির মুখে পড়ে ১৯.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে ৩৯, ২৯ ও ২৬ রান করে করেন আফিফ হোসেন, শামিম হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

বরিশালের জয়ে ৩টি করে উইকেট নেন সাকিব-মুজিব। আর দুটি করে উইকেট ভাগাভাগি করেন রানা ও ব্রাভো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments