বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহ্যালন্ড এখন আরও ফিট: হুঙ্কার গার্দিওয়ালার
spot_img
spot_img

হ্যালন্ড এখন আরও ফিট: হুঙ্কার গার্দিওয়ালার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছুটি কাটিয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্লিং হ্যালন্ড। প্রাক মৌসুম শুরু করেছেন তিনি। সেখানে গোলও করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তাতেই হুঙ্কার ছেড়েছেন সিটিজেন কোচ পেপ গার্দিওয়ালা। গত মৌসুমের চেয়ে এবার হ্যালন্ড আরও বেশি ফিট বলে উল্লেখ করেছেন এই স্প্যানিশ কোচ, ‘গত মৌসুমের তুলনায়? যখন সে এসেছিল এখন তার চেয়ে আরও বেশি ফিট। তাকে দেখে বেশ ভালো মনে হচ্ছে, তবে সে এখনও সেরা থেকে দূরে।

গত মৌসুমের তিন প্রাক মৌসুমের ম্যাচে মাত্র এক গোল করেছিলেন হ্যালন্ড। তারপরও ৫১ গোলে গত মৌসুম শেষ করেছে দীর্ঘদেহি এই ফুটবলার। এবার প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন। যা আরেক মৌসুমে দুর্দান্ত কিছুর ইঙ্গিত।

তবে পেপ বলছেন, প্রীতি ম্যাচে হ্যালন্ডের গোল করা দরকার ছিল। কারণ গত মৌসুমের শেষ ম্যাচ অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে তিনি গোল করতে পারেননি, ‘তার জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো গোল করা, কারণ গত মৌসুমের শেষ ম্যাচে সে গোল করতে পারেনি।

গোল করা, ম্যাচ জেতা এই হৃদয়টা খুব দরকারি বলেও মন্তব্য করেছেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ গার্দিওয়ালা, ‘রিদমটা খুব দরকার। মোটের ওপর এটা নিয়েই আমরা কাজ করছি। আমরা তাকে ভালো মতোই জানি, আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে আরও ভালো অবস্থানে দেখা যাবে তাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments