বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়লো পুঁজিবাজার
spot_img
spot_img

১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়লো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন বছরে এসে েএকের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছে পুঁজিবাজার। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত ১০ বছরের মধ্যে সর্বে‍াচ্চ লেনদেনের রেকর্ড গড়লো পুঁজিবাজার। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ৫ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৪২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। সারাদিনে ডিএসইতে ৯৪ কোটি ৯ লাখ ৮ হাজার ৬৫২টি শেয়ার ৩ লাখ ৫৬ হাজার ৫০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫২.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৭.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯১.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৭৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬১১টি শেয়ার ২ লাখ ৯৩ হাজার ৪৭৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৫৩ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১৩৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৩৭.৭০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৮০ শতাংশ বা ৭৯.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৯১.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৪৯ লাখ ২১ হাজার ৩৩১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫০ লাখ ১৩ হাজার ২৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments