মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা১৪ বছর আগের মেসিকে ছুঁলেন ভিনি
spot_img
spot_img

১৪ বছর আগের মেসিকে ছুঁলেন ভিনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে সবচেয়ে কম বয়সে ১৫ গোল করেছেন লিওনেল মেসি। ২১ বছরের গন্ডি পেরিয়েই বার্সার জার্সিতে গোলের ওই কীর্তি গড়েছিলেন তিনি। এবার ব্রাজিলের আরেক তরুণ চ্যাম্পিয়ন্স লিগে কম বয়সে ১৫ গোল করেছেন। তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে লাতিনের কম বয়সী তৃতীয় ফুটবলার হিসেবে ১৫ গোল করেছেন তিনি। ভিনির আগে ওই কীর্তি গড়েছেন রদ্রিগো গোয়েস।

২০০৯ সালে ২১ বছর ২৮৮ দিন বয়সে মেসি বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম গোল করেছিলেন। চলতি মৌসুমে ২২ বছর ৯৯ দিনে রদ্রিগো বসেন মেসির পাশে। মঙ্গলবার রাতে ভিনিসিয়াস ২২ বছর ৩০১ দিন বয়সে ইউরোপের লড়াইয়ে ১৫ গোলের দেখা পেলেন।

ভিনিসিয়াসের কীর্তির রাতে রেকর্ড গড়েছেন কোচ কার্লো আনচেলত্তিও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯০ ম্যাচে ডাগ আউট দাঁড়ানোর রেকর্ড ছিল স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে তাকে স্পর্শ করলেন আনচেলত্তি।

ডেইলি শয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments