বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ৩৮ লাখ ডলার
spot_img
spot_img

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬২ কোটি ৩৮ লাখ ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৯ হাজার ৯৩২ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, গতকাল (১৫ জুন) প্রবাসী আয় এসেছে এক হাজার ১৩ কোটি ৩০ লাখ ১২ হাজার টাকা। গত বছরের জুন মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৮৯৮ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments