শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৭ কোম্পানি। কোম্পানিগুলো গত ৩০ জুন ২০২১, ৩০ জুন ২০২২ এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৯ টাকা ১৫ পয়সা।

আগামী ১৭ জুন, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে, ২০২৩।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ): গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি পূর্বের ঘোষণাকৃত ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড সহ মোট ৩৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫.০১ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫২.১৬ টাকা।

পূবালী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ২৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৯৬ পয়সা।

আগামী ০৬ জুন, ২০২৩ তারিখ (মঙ্গলবার) ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে, ২০২৩।

পিপলস ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪৪ পয়সা।

আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।

রিং শাইন টেক্সটাইল: গত ৩০ জুন, ২০২১ এবং ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

গত ৩০ জুন, ২০২১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৯ পয়সা।

এদিকে গত ৩০ জুন, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৭২ পয়সা। এবং গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ২ টাকা ৫০ পয়সা।

আগামী ২০ জুন, ২০২৩ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে, ২০২৩।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২০ টাকা ৪২ পয়সা।

আগামী ১৪ জুন, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে, ২০২৩।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২০ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৫ জুন, ২০২৩ তারিখ (রোববার) বিকেল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মে, ২০২৩।

ব্র্যাক ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও বাকী সাড়ে ৭ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা।

আগামী ৩১ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ মে, ২০২৩।

দ্যা সিটি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও বাকী ২ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৫৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২১ পয়সা।

আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

এশিয়া ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩.২৯ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬.৮৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৬.৫৭ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৭৩ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৬.৮৩ টাকা।

আগামী ১৭ জুলাই, ২০২৩ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মে, ২০২৩।

উত্তরা ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ ক্যাশ এবং ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি বড় অংকের ডিভিডেন্ড ঘোষণা করলেও ক্যাশ ফ্লো নেগেটিভ।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৭৯ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৮.৮০ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা নেগেটিভ। যা গত বছর একই সময়ে ছিলো ৮৩ পয়সা নেগেটিভ।

আগামী ১৮ মে, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল, ২০২৩।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় হয়েছিলো ৩ টাকা ০৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৮১ পয়সা।

আগামী ১২ জুন, ২০২৩ তারিখ (সোমবার) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে, ২০২৩ (মঙ্গলবার)।

শাহজালাল ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ৫ এপ্র্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৬২ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.৩২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুুমোদনের পর কার্যকর হবে।

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ১২.৫০ শতাংশ ক্যাশ ও বাকী ১২.৫০ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৪৭ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ মে।

প্রাইম ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬১ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় হয়েছিলো ৫ টাকা ০৯ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সা।

আগামী ০২ মে, ২০২৩ তারিখ (মঙ্গলবার) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে, ২০২৩ (বৃহস্পতিবার)।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ২৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় হয়েছিলো ৫ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ০১ পয়সা।

আগামী ০৮ জুন, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে, ২০২৩ (শনিবার)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments