ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ আগস্ট, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পনি দুইটি হলো- এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড ও হাওয়া ওয়েল টেক্সটাইলস।
তথ্যমতে, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩৯.৭০ টাকা। আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
হাওয়া ওয়েল টেক্সটাইলসের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫৪.৪০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪.৯০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments