ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু এবং লিঙ্ক সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু‘টির মধ্যে-
আরামিট সিমেন্ট লিমিটেড: আগামী ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টা ৩০ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির নিবন্ধিত অফিস, ৫৩, কালুরঘাট, হেভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মোহারা, চট্টগ্রাম-৪২০৮ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এছাড়া https://aramitcem28thagm.hybridagmbd.net লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের হতাশ করে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বেস্ট হোল্ডিংস লিমিটেড: আগামী ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে ও ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এই এজিএম এর জন্য আজ ভেন্যু এবং লিঙ্ক জানিয়েছে।
এর জন্য ঠিকানা নির্ধারণ করেছে- ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, ঢাকা সেনানিবাস, ঢাকা। আর ডিজিটাল প্ল্যাটফরমের এজিএম লিঙ্ক: https://bestholdings.bdvirtualagm.com এ যুক্ত হয়ে আলোচ্য সভায় অংশগ্রহন করা যাবে।
উল্লেখ, বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments