ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির এজিএম ভেন্যু এবং লিঙ্ক সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানি দু‘টির মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), সোশ্যাল গার্ডেন, রুম নং-৫০২ ( ৫ম তলা), ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০ ঠিকানা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, লিঙ্কের মাধ্যমেও অনুষ্ঠিত হবে। এর জন্য https://standardceramic.bdvirtualagm.com লিঙ্ক ব্যবহার করতে হবে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।
এছাড়া, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে মির্জানগর, গণস্বাস্থ্য পিএইচএ, ২২ মেইল, গণ বিশ্ববিদ্যালয় রোড, সাভার সেনানিবাস, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪ ঠিকানায় সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির আলোচ্য সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও অনুষ্ঠিত হবে। এর জন্য https://queensouth.bdvirtualagm.com লিঙ্কের মাধ্যমে যোগ দিতে হবে।
উল্লেখ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য (স্পনসর এবং ডিরেক্টর ব্যতীত) শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের (নগদ লভ্যাংশ) সুপারিশ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments