ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড দীর্ঘমেয়াদী “বিবি+” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
দি পেনিনসুলা চিটাগং লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এএ৩” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments