ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন থাতের ২ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী “বিবিবি” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments