ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুইটি হচ্ছে-
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিলো ৩ টাকা ৯৫ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। যা গত বছর ৪ টাকা ৬৪ পয়সা ছিলো।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪৩ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ৭১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ২৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments