শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

২০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২০ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩০ সেপ্টেম্বর, ২০২১ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ফার্মা এইডস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান : এ ফান্ডের ট্রাস্ট কমিটি ৩০ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ ক্যঅশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২.১৩ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার দর অনুযায়ী দাঁড়িয়েছে ১৪.৬৩ টাকায়। ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

গোল্ডেন সন লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই ডিভিডেন্ড প্রযোজ্য হবে না।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৩০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

মেঘনা সিমেন্ট লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৪ পয়সা আয় হয়েছিল। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

সালভো কেমিক্যাল : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের জন্য ১.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি দশমিক ৪৭৯৭ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর,২০২১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

রহিমা ফুড লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধু মাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা-পরিচালকরা ডিভিডেন্ড না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি যা ছিল ৯ টাকা ৫৭ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ কোম্পানি। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮১ পয়সা।

বঙ্গজ লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ কোম্পানি। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ০২ পয়সা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা । গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ১০ পয়সা।

ওরিয়ন ফার্মা লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ৮৪ পয়সা ।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৯ টাকা ৭৬ পয়সা। গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ৩০ জুন,২০২০ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ফার্মা এইডস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ২৮.১১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.১৪) টাকা।

আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৫২ টাকা।

আগামী ২৮ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

একমি পেস্টিসাইডস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২২ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা। এক্ষেত্রে আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ১.৬৫ টাকা। এছাড়া আইপিও পরবর্তী শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৫৯ টাকা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩.৪০ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।

ইস্টার্ন ক্যাবল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪.৬৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬.৪৬ টাকা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০.৪২ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৫.১১ টাকা।

আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments