বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর অভিনেতা তিনু এখন কেমন আছেন
spot_img
spot_img

২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর অভিনেতা তিনু এখন কেমন আছেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সেখান থেকে মঙ্গলবার তাঁকে কেবিনে দেওয়ার কথা রয়েছে। খবরটি প্রথম আলোকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।

হুমায়রা নওশিন প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চার দিন আগে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। ডাক্তাররা আজ আইসিইউ থেকে কেবিনে দেওয়ার কথা বলেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল এ চিকিৎসায় আর্থিক সংকটে পড়েছে তিনু করিমের পরিবার। এখন পর্যন্ত ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসায় এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ টাকার সহায়তা দিয়েছে। এখনো অনেক টাকার প্রয়োজন। হুমায়রা নওশিন বলেন, ‘এখন পর্যন্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অ্যাক্টরস ইকুইটি থেকে আর্থিক সহায়তা পেয়েছি। যে টাকা এখন পর্যন্ত বিল এসেছে, আরও অনেক টাকার প্রয়োজন।

’গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়। কিন্তু এরপর রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, এরপর ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে।

দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments