বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২৩৫ রান করেও শেষ চারে ঠাঁই হলো না মুম্বাইয়ের
spot_img
spot_img

২৩৫ রান করেও শেষ চারে ঠাঁই হলো না মুম্বাইয়ের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবুধাবিতে মুম্বাই ধ্বংসাত্মক ব্যাটিংয়ে গড়েছে ২৩৫ রানের বিশাল স্কোর। ঈশান কিষানের ৩২ বলে ৮৪ রানের ইনিংসের পর সূর্যকুমার যাদবের ৪০ বলে ৮২ রানের ইনিংসে এ রান-পাহাড়ে ওঠে মুম্বাই। শুধু আইপিএলের এ মৌসুমে কোনো দলের সর্বোচ্চ স্কোর নয়, নিজেদের ইতিহাসেই মুম্বাই এত রান এর আগে করেনি কখনো। শেষ পর্যন্ত তাদের জন্য যথেষ্ট হয়নি সেটাও। রান তাড়ায় শুরুটা ঝোড়ো করেও অবশ্য গতি ধরে রাখতে পারেনি টেবিলের তলানিতে থাকা হায়দরাবাদ।

শুরু থেকেই ঝড় তোলেন ঈশান টসের সময়ই মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, প্লে-অফে যেতে তাঁদের সামনে থাকা কাজটা ‘ভীতিজাগানিয়া’। তবে এরপর ভয়ংকর ব্যাটিং শুরু করলেন কিষান। মোহাম্মদ নবীর দ্বিতীয় বলে ছয় মেরে শুরু করেছিলেন তিনি, এরপর আর থামেননি তিনি। থামেনি মুম্বাইও। কিষান ফিফটি পূর্ণ করেন মাত্র ১৬ বলে, আইপিএল ইতিহাসে এর চেয়ে কম বলে ফিফটি আছে মাত্র তিনটি। ৩.৪ ওভারেই দলীয় স্কোর ফিফটি হয় মুম্বাইয়ের। ৬ষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা ফিরলেও ততক্ষণে মুম্বাইয়ের রান ছিল ৮০। এরপর ১০০ রান করতে তাদের লাগে ৭.১ ওভার।

শেষ পর্যন্ত ৩২ বলে ৮৪ রান করে ফেরেন কিষান। ইনিংসে ১১টি চারের সঙ্গে কিষান মারেন ৪টি ছয়। তিনে আসা হার্দিক পান্ডিয়া করেছেন ৮ বলে ১০ রান, চারে এসে কাইরন পোলার্ড ফিরেছেন ১২ বলে ১৩ রান করে। তবে কিষানের ব্যাটনটা এরপর নিয়েছেন সূর্যকুমার যাদব। সুইপ, স্কুপ—যাদব খেলেছেন সবকিছুই। ১৩তম ওভারে অভিষেক শর্মার পরপর দুই বলে ফিরেছেন পোলার্ড ও জিমি নিশাম, তবে যাদবের তাতে কিছু যায় আসেনি। ২৪ বলে ফিফটি হয়ে যায় তাঁর। আউট হয়েছেন ইনিংসের ২ বল বাকি থাকতে। এর আগে ইনিংসে ১৩ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়।

২৩৬ রানের প্রায় ‘অসম্ভব’ লক্ষ্য তাড়া করতে নেমে রয় করেছেন ২১ বলে ৩৪, ১৬ বলে ৩৩ রান অভিষেক শর্মার। এরপর এ ম্যাচে অধিনায়কত্ব করা মনীশ পান্ডে ৪০ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেও ১৯৩ রানেই আটকে গেছে হায়দরাবাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments