ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার ৩০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮৮ জনে। নতুন করে ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন। এ সময় ৫ হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৬৪%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৩%।
গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুই জন পুরুষ এবং এক জন নারী রয়েছেন। মৃত তিনজনের মধ্যে রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। মৃত তিনজনের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগের দুইজন এবং সিলেট বিভাগের একজন। মৃত তিনজনের সবাই সরকারি হাসপাতালে মারা যান।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৪ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১৫ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৯ হাজার ১৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৭ হাজার ৩৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৭৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments