বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২৫ কোম্পানের ক্রেডিট রেটিং সম্পন্ন
spot_img
spot_img

২৫ কোম্পানের ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা টেকনোলজিস, ন্যাশনাল টি কোম্পানি, মীর আক্তার হোসেন লিমিটেড, তসরিফা ইন্ডান্ট্রিজ, জে এম আই হসপিটাল, রিং শাইন টেক্সটাইল, জাহিন স্পিনিং লিমিটেড, বিডিকম অনলাইন, ডোমিনেজ স্টিল, আমরা নেটওয়ার্ক লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস্‌ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড, এবি ব্যাংক লিমিটেডে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিএফএস, থ্রেড ডাইং লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডে, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং শাইন পুকুর সিরামিক্স।

এদের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

আমরা টেকনোলজিসের ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

ন্যাশনাল টির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

বারাকা পাওয়ারের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

বারাকা পতেঙ্গার ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

মীর আক্তার হোসেনের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

তসরিফা ইন্ডান্ট্রিজের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

জে এম আই হসপিটালের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রিং শাইন টেক্সটাইলের ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং করেছে।

কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

জাহিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং করেছে।

কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ডোমিনেজ স্টিলের ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।

৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

আমরা নেটওয়ার্কসের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মেঘনা সিমেনন্টের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এমজেএল বাংলাদেশের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবরের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

কাসেম ইন্ডাস্ট্রিসের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

এবি ব্যাংকের ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

ভিএফএস থ্রেড ডাইংয়ের ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

বাংলাদেশ ল্যাম্পসের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

এ্যাপেক্স ফুটওয়ারের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

সিটি জেনারেল ইন্সুরেন্সের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩১ ডিসম্বের, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

এছাড়াও শাইন পুকুরের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং প্রথম প্রান্তিক, ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments