ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
জেনেক্স ইনফোসিস: কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১ জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) থেকে কোম্পানিটির লেনদেন ‘বি’ ক্যাটাগরিতে শুরু হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
সাইফ পাওয়ারটেক: কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১ জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) থেকে কোম্পানিটির লেনদেন ‘বি’ ক্যাটাগরিতে শুরু হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি: কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১ জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) থেকে কোম্পানিটির লেনদেন ‘বি’ ক্যাটাগরিতে শুরু হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments