ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক ও বীমা খাতের ৩টি কোম্পানিতে চেয়ারম্যান এবং সচিব নিযুক্ত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে-
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোহাম্মদ আবদুল আজিজকে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে।
জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির আইন বিভাগের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ মো: ইমতিয়াজ ভূঁইয়াকে কোম্পানি সচিবের বর্তমান দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম-কে তার বর্তমান কার্যভার ছাড়াও দায়িত্ব পালনের জন্য কোম্পানি সচিব নিযুক্ত করা হয়েছে।
এছাড়াও তার সাথে যোগাযোগের জন্য ঠিকানা জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানি সচিব (সিসি), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রধান কার্যালয়- ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা।
সেল: ০১৭৭৫৫২৫৬৬৬, ০১৩২৫০৮৩০০০ এবং ই-মেইল: jahangir203215@islamibankbd। com.
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments