ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

তথ্যমতে, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১০ শতাংশ বা ০.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮.৮০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৫৮ লাখ৯ হাজার ৪৬৯টি ফান্ড ৮৮৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ২.২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৪.২০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ২১ লাখ ২৪ হাজার ২৯৪টি শেয়ার ৯৪৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ২.৯ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩১.৯০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৮৬ লাখ ১৮ হাজার ১৩৭টি শেয়ার ১ হাজার ৮২৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments