সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৩ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার
spot_img
spot_img

৩ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ সরকার ০৭ জানুয়ারী, ২০২৪ তারিখ (রোববার) সরকারি ছুটি ঘোষণা করেছে। তার আগের ২ দিন শুক্রবার ও শনিবার সরকারি ছুটি হওয়ায় মোট ৩ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৫ জানুয়ারি ২০২৪ তারিখ (শুক্রবার) ও ৬ জানুয়ারি ২০২৪ তারিখ (শনিবার) সরকারি ছুটি। এদিকে ৭ জানুয়ারী, ২০২৪ তারিখ (রোববার) দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে সরকারি ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এই তিন দিন কোন লেনদেন হবে না দেশের পুঁজিবাজারে।

ছুটির ঘোষণা অনুযায়ী, ৮ জানুয়ারী ২০২৪ তারিখ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিসিয়াল কার্যক্রম ও লেনদেন পুনরায় শুরু হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments