মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
spot_img
spot_img

৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে।

বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments