সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৩১ জুলাই ঢাকায় মাইকেল জ্যাকসন ট্রিবিউট কনসার্ট
spot_img
spot_img

৩১ জুলাই ঢাকায় মাইকেল জ্যাকসন ট্রিবিউট কনসার্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবে রক ব্যান্ড ওয়ারফেজ। ২ জুলাই কনসার্টটি করার পরিকল্পনা থাকলেও পরে সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রয়েছে এই আয়োজন।

এদিকে গত শনিবার থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কোম্পানির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু অরিজিনালস’।

কনসার্ট প্রসঙ্গে ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানালেন, অনুষ্ঠানে শুধু মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গানই নয়, পরিবেশিত হবে ওয়ারফেজের কিছু গানও। ফলে একই মঞ্চে কিংবদন্তি পপতারকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ব্যান্ডটির জনপ্রিয় রক সংগীত উপভোগ করা যাবে।

টিপু আরও জানান, দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে কনসার্ট ভেন্যুকে তিনটি আলাদা সেকশনে ভাগ করা হয়েছে। থাকবে একটি ভিআইপি সেকশন, এর পেছনে স্ট্যান্ডিং জোন, যেখানে কোনো আসন থাকবে না। এ ছাড়া দোতলায় থাকবে আসনসংবলিত গ্যালারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments