ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতার সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ৯.৭০ টাকা। আজ ইউনিটটির দর অপরিবর্তীত রয়েছে।
এদিকে বাংলাদেশ ফাইন্যান্সের আজ সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৪ টাকা ১০ পয়সা। শেয়ারটির দর আজ ৯ পয়সা বা ২ শতাংশ কমেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংকের আজ শেয়ার দর আপরিবর্তীত রয়েছে। কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৩৮ টাকা ৫০ পয়সায়।
অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, ফ্যামিলিটেক্স (বিডি), জিএসপি ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান স্ক্রিম ওয়ান, আইসিবি ইসলামিক ব্যাংক, ইমাম বাটন, লিব্রা ইনফিউশন, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, এমএল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ইন্সুরেন্স, রবি আজিয়াটা, স্যালভো ক্যামিকেল, সাভার রিফ্র্যাকটরিজ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, শ্যামপুর সুগার, তাল্লু স্পিনিং, উসমানিয়া গ্লাস শিট, জাহিন স্পিনং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments