ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিভিডেন্ড কমপ্লায়েন্স ডিস্ট্রিবিউশন রিপোর্ট জমা দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানি। কোম্পানিগুলোকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, ওইম্যাক্স ইলেকট্রোড, বীচ হ্যাচারি এবং এসএস স্টিল লিমিটেড।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড বণ্টন সংক্রান্ত কোনো তথ্য ডিএসইতে জমা দেয়নি কোম্পানিগুলো। এর পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments