ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত সময়ের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: কোম্পানিটির ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর‘২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২২ শতাংশ।
তথ্যমতে, আলোচিত হিসাব বছরের তিন প্রান্তিক মিলে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ পয়সা বা ২২ শতাংশ।
এছাড়া তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫২ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০৬ পয়সা বা ১২ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা।
ফু-ওয়াং সিরামিক: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.০৬ টাকা। গত বছর একই সময়ে ছিল ০.০৮ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১১ টাকা ৭৮ পয়সা।
বিএসআরএম স্টিলস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে লোকসারন জড়িয়েছে। পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভে নেমে এসেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময় ছিল ৬৮ টাকা ৯৯ পয়সা।
এদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২ টাকা ৯৩ পয়সা নেগেটিভে নেমে এসেছে। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪.২৯ টাকা।
বিএসআরএম লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসারন রয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪ টাকা ২৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২৮ টাকা ৬৫ পয়সা। গত বছর একই সময় ছিল ১৩৪ টাকা ২৯ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২৭ টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২.৭২ টাকা।
গ্লোবাল হেভি কেমিক্যাল: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান দিন দিন বেড়েই চলছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৩ টাকা ২২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments