শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্য৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা
spot_img
spot_img

৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষা গিয়ে শরৎ শুরু। তবুও বৃষ্টিতে নাজেহাল অবস্থা। এদিকে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া, হতে পারে বজ্রপাত।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৈরী আবহাওয়া।

তারা আরও জানিয়েছেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সেই মেঘ ভেসে এসে বৃষ্টি ঝরাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো—ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টি বিবেচনা করা হয়। এ ছাড়া, দেশের ১৭টি জেলার নদী অববাহিকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

জেলাগুলো হলো—রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments