বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৫০০ কোটি টাকা উত্তোলন করবে মার্কেন্টাইল ব্যাংক
spot_img
spot_img

৫০০ কোটি টাকা উত্তোলন করবে মার্কেন্টাইল ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (৫০০) শত কোটি টাকার Perpetual Bond ইস্যু করবে। বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা বন্ডটির কুপন হার  ৬% (Floor) থেকে ১০% (Ceiling)  যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্সুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক,  আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক এর Additional Tier-1 মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফার উভয় ক্ষেত্রে এই বন্ডের নূন্যতম সাবস্ক্রিপশন ১,০০০ (এক হাজার) টাকা। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, লিড এরেঞ্জার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও Issue Manager হিসাবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments